সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হারিয়ে যাওয়া শিরোনাম...

।" মাঝে মাঝে আমার খুব হারিয়ে
যেতে ইচ্ছে করে ..একা থাকতে
ইচ্ছে করে , পালাতে ইচ্ছে করে
সবকিছু ছেড়ে , ভেসে যেতে
ইচ্ছে করে পূর্নিমার ঐ স্রোতে .
মাঝেমধ্যে পৃথিবী ছেড়েও হয়ত ।
যেখানে নেই কোন পরিচিত মুখ
,নেই বাধা বিপত্তি কিংবা
দায়িত্ববোধ ।আমি আর শুধু আমি ।
সেই চিরচেনা পৃথিবীতে ,অথচ
পৃথিবীর বাইরে , অন্যভুবনে ।
কেননা এতগুলো মানুষের ভীড়েও
জমে থাকা অনেক কথা বলার মত
মনের মানুষ চারপাশের কোথাও
খুঁজে পাই না । শুধুই নিসঙ্গতা......
কিছু করার নেই , কিছু পড়ার নেই ,
কিছু শোনার নেই ,কিছুই দেখার
নেই ,ভীষন অস্বস্তিকর অনভুতি,
পৃথিবীটাকে আমার কাছে
ভেঙ্গে যাওয়া কাচের মত মনে হয়,
সম্পর্কগুলোও যেন জীর্ন শীর্ন
সেতুটির মত নড়বরে, জীবনটাকে
মনে হয় সকালের খেলাছলে
বানানো তাসের ঘর, যে
বিকালের বাতাসে হাওয়ায়
মিলিয়ে যায়।
..ভাবনাগুলো প্রায়ই এমন
এলোমেলো ,ভাবি যেন আমি
হারিয়ে যাচ্ছি দূরে কোথাও,
অনেক দূরে । আসলে বোধহয় কিছু
কিছু সময়ের সঠিক অর্থ প্রয়োজনের
সময় খুঁজে পাওয়া না । আজকাল
এত্তোসব অনর্থক কাজে ব্যস্ত থাকি
জীবনের বাস্তব অর্থটাই হারিয়ে
যেতে বসেছে ।কিন্তু আমি জানি
জীবনটার একটা নির্দিষ্টতা আছে ,
অসাধারন অর্থবহ একটা প্রক্রিয়া ।সব
কিছুইরই পজেটিভ নেগেটিভ দুটো
দিকই আছে । আমি জানি কোন
হতাশাই অসীম নয় ,ইচ্ছে করলেই তা
এক সময় কাটিয়ে ওঠা সম্ভব ।দুঃখের
পরে সুখ , অন্ধকারের বিপরীতে
আলো । জীবন ভালবাসা অতপর
হারিয়ে যাওয়া,, কখনো হঠাৎ
অন্যরকম অনুভূতি আসে , প্রচুর স্বপ্ন
মনের চিলে কোঠায় উঁকি মারে
,কথার পিঠে কথা সাজিয়ে কাব্য
রচনা করি মনের ইচ্ছেমত, তখন
স্বপ্নগুলো যেন ডানা মেলে উড়ে
বেড়ায় দুর আকাশে , অথবা
ডালপালা গজিয়ে বিশাল বৃক্ষে
পরিনত হয় , স্বপ্ন বৃক্ষ ,যে কিনা
ভাবনার শাখা প্রশাখা বিস্থার
করে চলেছে অবিরত ।আমি মুক্ত
সম্পূর্ন স্বাধীন ।
আজ কোথাও আমার হারিয়ে
যেতে নাই মানা , মনে মনে
মেলে দিলেম গানের সুরের এই
ডানা . . ."

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...