সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অনুভূতি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তোমার হারিয়ে যাওয়া মনে রাখতে রাখতেই মরে যাবো একদিন!!

যেন শতাব্দী থেকে শতাব্দী জারি আছে নিষেধাজ্ঞা, কোন সমীহ নেই, অপেক্ষার অন্তরায় বুকের ভেতর যে পীড়ন ও আর্তনাদ আমি যেন মরে যাই, অনর্গল তোমাকে ভেবে৷ নিজেকে এমন বিষাদগ্রস্থ আর কখনো মনে হয়নি এমন তুমিহীনতায় -প্রেম ভালোবাসাকে আমি চরম ভাবে অস্বীকার করছি! আমি চাই– মৃত্যু আনাগোনা করুক ভয়াবহ শব্দে গ্রাস করুক তোমার আমার অসীম দূরত্বকে, অথচ কি নিদারুণ ভাবে তোমাকে মনে পড়ছে মনে হয় পৃথিবীতে মানবসভ্যতার জন্যে আর কোন মৃত্যু উপত্যকা নেই, যেন তোমাকে হারিয়ে ফেলার ভয় নেই অথচ তোমার হারিয়ে যাওয়া মনে রাখতে রাখতেই মরে যাবো একদিন!!

মধ্যরাতের নিস্তব্ধতা

মধ্যেরাতের নিঃস্তব্ধতায় ইচ্ছে হয় মুখোমুখি বসে চোখে চোখে কথা বলার। ইচ্ছে হয় কফির মগে চুমুক দিতে দিতে ঘুমন্ত নগরীর শান্তমুখ দেখার..।হয়ত তখন কোনো এক ভবনের বারান্দায় ফোনে কথা বলতে বলতে চোরা চোরা মুখে গেটের পাশে চোখ রাখবে অল্পবয়সী এক তরুণী। প্রেমিক তার একা দাঁড়িয়ে অপেক্ষা করছে একটিবার মুখ দেখার।সেদিকে তাকিয়ে থেকে আমি তোমাকে হেসে বলবো,"জানো,আমি না কখনো কারো জন্যে অপেক্ষা করিনি।'বারান্দায় আসো একটিবার দেখবো তোমায়'বলার সুযোগ কখনো হয়নি।"তুমি হয়তো তখন হেসে বলবে,"নীচে গিয়ে টেক্সট করো আমায়,আমি দাড়াচ্ছি বারান্দায়। তোমার জীবনের এই অপূর্ণতা পূর্ণ করতে দাও আমায়।"আমি তখন হেসে বলবো,"বয়স তো কম হলো না।এই বয়সে এসব পাগলামি এখন আর মানায় না।" এভাবে বলতে বলতে কথা,রাত নেমে ভোরের আলো ফুটবে চারদিকে। আস্তে আস্তে জেগে উঠবে ঘুমন্ত নগরী। নিঃস্তব্ধতা হারিয়ে গিয়ে কোলাহলে মেতে উঠবে চারপাশ।আলার্ম ঘড়ি তখন বেজে উঠে জানান দিবে,সময় হলো যান্ত্রিকতার। জানালা ছেড়ে উঠে সকালের কফিতে চুমুক দিয়েই শুরু করতে হবে দিন।ম্নান করে তৈরি হয়ে প্রতিদিনের মতো বসতে হবে ডাইনিং টেবিলে।অর্ধসমাপ্ত ব্রেকফাস্ট ফ...