পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হঠাৎ ভালোবাসবে কি আমায়?

শেষ চিঠি, কোনো এক মাঝরাতে হঠাৎ যদি কল দিয়ে বলি,  ভালোবাসো আমাকে! ভালোবাসবে কি আমায়? হঠাৎ যদি বলি রাঙিয়ে দাও আমায়, আমার ভিতরটা নিকষ কালো অন্ধকার আর সাদা কালোয় ভরে গেছে! রাঙিয়ে দাও আমায়! রাঙাবে কি আমায়? হঠাৎ যদি বলে বসি একটুখানি সাজো আমার জন্যে, তোমার উষ্ণ সৌন্দর্যতা আমার খুব করে চাই! সাজাবে কি তোমায়? মিষ্টি রঙের স্কার্ট, কোমড়ে বেলি চেইন আর ঠোটে মিষ্টি লিপস্টিক! জানো তো এটাই আমার চাই? সোসাল মিডিয়া আমার বড় অসহ্য লাগে, রিলস গুলো যে বড্ড জ্বালায় আমায়, তোমার ভাবনা ঘিরে ধরে আমায়! আমি বোধহয় ভালোবাসতে ভুলে যাচ্ছি, যদি বলি ভালোবাসা চাই, তুমি কি ভালোবাসবে আমায়? জানি, আমি ভালোবাসা পাবো না, এখন ভালোবাসা চাওয়াটাও অন্যায়! তুমিই বলো, তোমাকে চাইলে তুমি দেবে কি আমায়? হঠাৎ যদি কিছুক্ষণের জন্যে আমি তোমাকেই শুধু চাই? অন্যায়! অন্যায়! অন্যায়! হ্যা আমি তো জানি ভাই, তাই বলে কি চাইবো না তোমায়?  আচ্ছা না হয় না দিলে, না পড়লে স্কার্ট, না পড়লে বেলি চেইন আর নাই-বা দিলে লিপস্টিক। কিন্তু তারপরও আমি যদি তোমাকে চাই, প্লিজ সুন্দর করে ফিরিয়ে দিও আমায়, বলিও "প্লিজ, আর চেয়ো না তো আমায়, এযে বড় অন্যায়।"