পোস্টগুলি

জুলাই, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত—

 তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত— সময়ের ভাঙা সেতুর ওপারে দাঁড়িয়ে আমি শুধু দেখেছি চাওয়া আর না-পাওয়ার ভিড়ে মানুষ কেমন ধীরে ধীরে একা হয়ে যায়। তুমিও কি হারিয়েছো কাউকে আমার মতো গভীর কোনো সন্ধ্যায়? তুমিও কি ভিড়ের মাঝখানে হঠাৎ থেমে গিয়ে খুঁজে ফিরো একটা পরিচিত মুখ, যে মুখে একসময় পৃথিবীর সব শান্তি ছিল? আমি আজও তোমাকে খুঁজি — বৃষ্টিভেজা জানালায়, নিস্তব্ধ রাতের বাতাসে, পুরোনো মেসেজের অক্ষরে, অথবা কোনো অচেনা মানুষের চোখে হঠাৎ তোমার ছায়া দেখে চমকে উঠি। তুমি কি এখন বুঝো কাউকে হারানোর বেদনা কেমন? কেন রাত গভীর হলে মানুষ নিজের সাথেই কথা বলে? কেন ভেতরে ভেতরে ভেঙে যেতে যেতে তবুও হাসতে হয় সবার সামনে? কেমন আছি আমি- এই প্রশ্নের উত্তর আজকাল আমিও ঠিক জানি না৷ শুধু জানি, তোমার অনুপস্থিতি নামের এক দীর্ঘ শীত এখনও আমার ভেতরে নীরবে তুষার ঝরায়। আর আমি— একটা অসমাপ্ত ভালোবাসার মতো আজও অপেক্ষায় আছি, হয়তো তুমি কোনোদিন ফিরে তাকাবে বলে। তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত

তুমি আমার হতে পারতে

 তোমাকে পাওয়ার সম্ভাবনা থেকেই হারালাম, ঠিক যেমন ভোর হওয়ার আগেই রাত তার শেষ তারাটাকে হারিয়ে ফেলে। তুমি ছিলে খুব কাছের এক দূরত্ব, হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়— কিন্তু ভাগ্য যেন ইচ্ছে করেই আমাদের মাঝখানে কিছু অদৃশ্য দেয়াল তুলে রাখত। আমি তোমাকে কখনো পুরোপুরি পাইনি, তবু হারানোর কষ্টটা পুরো পৃথিবী ভেঙে পড়ার মতো ছিল। কারণ মানুষ সবচেয়ে বেশি কাঁদে যে স্বপ্নটা সত্যি হতে পারত, সেটা অসম্পূর্ণ থেকে গেলে। তোমার সাথে আমার গল্পটা হয়তো শুরুই হয়েছিল শেষ হওয়ার জন্য। তবু প্রতিদিন মনে হতো— আজ বুঝি সব ঠিক হবে, আজ বুঝি তুমি আমার নামের পাশে একটু থেমে যাবে। কিন্তু না, তুমি ধীরে ধীরে দূরে সরে গেলে, আর আমি দাঁড়িয়ে রইলাম “সম্ভব” শব্দটার ধ্বংসস্তূপে। তোমাকে হারানোর দুঃখ এতটা না, যতটা কষ্ট দেয় এই ভাবনা— একটা সময় তুমি সত্যিই আমার হতে পারতে। তোমাকে পাওয়ার সম্ভাবনা থেকেই হারালাম, তাই এই হারিয়ে ফেলা কখনো পুরোপুরি মেনে নেওয়া যায় না।

আমি কোথায়.?

আমি কোথায়.?  জীবনের কোন অধ্যায়ে আছি- তা বুঝে উঠতে পারিনা! ভবিষ্যৎ কি নিয়ে আসবে, তাও আমার অজানা। শুধু একটু জানি আমি খুব ক্লান্ত, এই জীবন যুদ্ধ, এই প্রতিদিনের লড়াইয়ে হাঁপিয়ে উঠছি, কখনো নীরবতা এসে ভর করে মনে, কখনো ক্লান্তি, কখনো অভিমান, কিংবা অভিযোগ, নিজেকে খুঁজে পাই না যেন কোথাও হারিয়ে গেছি, জীবনের কোন এক ধাপে, কোন এক ভুল সময়ে, আমি খুব বাজে ভাবে হেরে গেছি, এটাই কি আমার নিয়তি ছিল.?