পোস্টগুলি

ভালোবাসা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার প্রেমিক হতে ইচ্ছে করে

  আমার প্রেমিক হতে ইচ্ছে করে; বিকেলের স্নিগ্ধ কোমল উষ্ণতায় প্রেমিকার ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করে! আশ্বাসে আর বিশ্বাসের মধ্যভাগে দাঁড়িয়ে আমি সেবার প্রেমিকার মন জয় করতে পারিনি।হ্যাঁ, আমি নিতান্তই সেকেলের প্রেমিকদের মতো।এখনকার স্টাইলিশ প্রেমিকদের আমার তেমন প্রেমিক মনে হয় না। আমার কবি হতে ইচ্ছে করে,মধ্য রাতে বিষণ্ণতায় মেলায় আমার অষ্টেপৃষ্ঠে বহুগুণ তীব্রতা নিয়ে অনুভূতিরা খেলা করে।আমি চাই সেসব কবিতায় ফুটে উঠুক।কিন্তু আমি কবি নয় যে? আমার যে কেবল জড়তা আছে তা নয়, আমার প্রেমিকারা আমায় ঠিকঠাক বুঝতে পারেনি! আমি তাদের স্পর্শ করিনি বলে তারা ভেবে নিয়েছিলো আমার ভেতরে পুরুষত্ব বলে কিছু নেই।কিন্তু আমি চেয়েছিলাম পবিত্রতায়। পোষা পাখি হবো, নির্দিষ্ট মানুষের মনের ভেতর আমায় নিয়ে গল্প রচনা হবে।আমি নিতান্তই সাধারণ বাসনা নিয়ে বেঁচে ফিরি।কঠিন কিছু আমাকে দিয়ে হবে না... বিদ্রোহ কিংবা যুদ্ধ আমার কবিতায় ঠাঁয় পাবে না,আমার কেবল প্রেম নিয়েই যতো আকুতি।আমি প্রেমিক হতে চাই,আমি কদমের প্রেমিক হবো। মানুষ বদলায় কিন্তু ফুল কিংবা কদম বদলায় না....

ভালোবাসার প্রস্তাব

পুরাতন সময়ে যখন গ্রামে মাটির ঘর নির্মিত হতো তখন তার ভেতরে অন্ধকার দেয়ালে সাদা মাটির প্রলেপে নশকা করা থাকতো আর সন্ধ্যের নামার সাথে সাথে পিদিম জ্বলে উঠতো সেই ছোট্ট মাটির কুঠিরে।পিদিমের সোনালী আলোয় দোয়ালের নকশা গুলো ফুটে উঠতো।অন্ধকার ঘুচে আলো আসতো। তুমি কি পিদিম হাতে আমার মনের দেয়ালের অন্ধকার দূর করে আমায় আলো দেখাবে? দেখবে কি নশকা গুলো যেটি তোমার জন্যে আকা?

শুধুই ভাবছি তোমায়

নিস্তব্ধ আধো অন্ধকার এই রাতে মৃদু বাতাসের শিতল স্পর্শ গায়ে মাখিয়ে দাড়িয়ে আছি খোলা আকাশের নিচে... তারা গুলো দেখছে আমার অপলক দৃষ্টিতে...আর আমি দেখছি তোমায়!দাড়ায়ে আছো তুমি আমা...

তোমার জন্য বাঁচতে চাই

ব্যাস্ত শহর এখন নিস্তব্ধ । লাইট পোষ্টে সোডিয়াম আলো আর দূর হতে ভেসে আসা কুকুরের ডাক । সময় আর আমি নিঃশেষ হয়ে যাই । তোমাকে সাজাবার মত চিন্তা আজ হয়তো আবেগ, প্রানহীন । বাস্তব কঠ...

আবেগের ভালোবাসা

সকাল সকাল আম্মুর ডাকে ঘুম ভাঙলো আমার। বাবা নাকি মস্ত বড় একটা রুই মাছ নিয়ে হাজির হয়েছেন বাসায়। এটা এখন দেখতে যেতে হবে। - রাসেল, আয় দেখে যা তোর বাবা কত বড় মাছ এনেছে। - যাও ...

মন শুধু তোমাকে চায়

''কালো মেঘ জমেছে আকাশে এখনি অঝরে বৃষ্টি ঝরবে তবু পাইনা তোমাকে খুঁজে পাইনা তোমায় পাশে মেঘ ভেংগে অবিরাম বৃষ্টি ঝরে সেই বৃষ্টির মাঝে একাকি দাঁড়িয়ে সময় কেটে যায় বৃষ্টিও থেম...

আমার অর্থহীন ভালোবাসা..

ভালবাসা কি ? - আমি হয়তো তা সঠিক ভাবে জানি না !! - তবে আমার কাছে...... ভালবাসা মানে হাতে হাত রেখে বসে থাকা না ! ভালবাসা মানে চোখে চোখ রেখে তাকিয়ে থাকা না ! ভালবাসা মানে মিনিটে মিনিটে ল...

ভালোবাসার সংজ্ঞা

"ভালোসার" কোন সংজ্ঞা হয় না, একটা নিশ্চুপ অনুভূতির নাম ভালোবাসা ………… . এই অনুভূতিটা উপলব্ধি করার ক্ষমতা যার যত বেশী, সে তত বেশী ভালোবাসতে জানে.…কিন্তু যখন এই অনুভূতিটা নষ্ট...

ভালোবাসি ভালোবাসি ভালোবাসি

চাওয়া-পাওয়ার ঐ বন্দী বৃত্তের বাইরে অনুভূতিগুলো হঠাৎই শ্বাসনিতে শিখে গেছে...তবুও রিক্সা থেকে পড়ে যাবার ছুতোয় আচমকা হাত-টা ধরলে এখনো কেঁপে উঠি! , ক্লাসপালিয়ে ঘুরতে যাবার ব...

দুঃখের ভালোবাসা

জীবনে এমন অনেক ভালোবাসা আছে যা দুঃখ হয়েই বেঁচে থাকে... কতোটা যে নিষ্ঠুর হয়ে গেছি আমি, তা আমি জানি...। হয়তো তুমি কখনো আমায় স্পর্শ করোনি তবুও আমার শরীর জুড়ে শুধুই তুমি...।

অপূর্ব জোছনা হয়

কোন কোন রাতে অপূর্ব জোছনা হয়। সারা ঘর নরম আলোয় ভাসতে থাকে। ভাবি, একা একা বেড়ালে বেশ হতো। আবার চাদর মুড়ি দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি। যেন বাইরের উথাল পাথাল চাঁদের আলোর সঙ্গে আমার কোন যোগ নেই। মাঝে মাঝে বৃষ্টি নামে। একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জাম গাছের পাতার সর সর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হা হা করে উঠে। আদিগন্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতাই না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি ... -------হুমায়ূন আহমেদ

আছো তুমি অনেক দুরে..

আছো তুমি দূরে দাড়িয়ে!!! কোন দিকে হাত দুটো বাড়িয়ে!!! তোমায় হারিয়ে তোমার আড়ালে ঠায় দাড়িয়ে!!! এখনো তোমার অস্তিত্ব আমার জীবনে!!! সামনে তুমি দাড়িয়ে,, কারো হাত জড়িয়ে!! তাই তোমাকে পারিনা বুকে জড়াতে!! বলতেও তাই পরিনা,,,তুমি যে আমার!!!!! তোমাকেই ঘিরে আমার অনুভুতি গুলো!!! তোমাকে নিয়েই আমার স্বপ্নলোক!!! তবু বলতে আমি পারিনা!!! তুমি আছ এখনো আমার!!! আমার অস্তিত্বের প্রতিটা ভাজে ভাজে!!! প্রতিটা রক্ত কনিকাতে মিশে!!! হ্রদয়ের ভালো লাগাতে!!!

ভালোবাসার মানে..

ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো কাছে হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয়না! হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে।।

ভালোবেসে বলবে ভিশন ভালোবাসি

তুমি কি জান কেন আল্লাহ্ তোমার আঙ্গুলের মাঝে ফাক রেখেছেন?কারণ কেউ ১ জন আছে তোমার হাতে হাত রেখে সে ফাক পুরন করবে।আর বলবে তুমি আর একা নও! হাতের সেই ফাকটি পূরণ করে দুজনে এক সাথে চলবে আর বলবে ভিশন ভালোবাসি..।

ভালোবাসা যদি সত্যি হয়..

ভালবাসা যদি সত্যি হয়,তবে নাকি প্রিয় মানুষটি দূরে চলে গেলেও ফিরে আসে ৷ সে ফিরে আসবে এই আশায় থাকা বোকা মানুষটি বালিশের কোনে মাথা রেখে বিনিদ্র রাত কাটায় ৷ বার বার মোবাইলের ইনবক্স চেক করে এই বুঝি একটা ম্যাসেজ দিলো!! পুরাতন ম্যাসেজ গুলো পড়ে আর ভাবে এই মানুষটিই কি এই ম্যাসেজ গুলো দিয়েছে!!! চাইলেই সে ম্যাসেজ গুলো ডিলিট করতে পারে ৷ কিন্তু সে চায় হ্নদয়ে আর মোবাইলে দুটোতেই সে সযতনে থাক ৷ বেশিরভাগ মানুষই ভাবে তার প্রিয় মানুষটি ফিরে আসবে!! তবে ফিরে আসার ঘটনা খুবই কম ঘটে! যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যদি তোমাকে বুঝতো তবে ছেড়ে চলে যেত না ৷ এইসব মানুষদের বিবেক বলে কিছু থাকেনা ৷ এদের ফিজিক্স কেমিষ্ট্রির জটিল সূত্র মনে থাকে ৷ লাভ লোকসানের হিসেব মনে থাকে ৷ কিন্তু কেউ একজন তাকে প্রচন্ড ভালবেসেছিলো! সেটা মনে থাকেনা,বা রাখেও না ৷ হারিয়ে ফেলা মানুষ খুঁজে পাওয়া যায়,কিন্তু হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া যায় না! হারিয়ে যাওয়া মানুষ খুঁজতেও নেই,থাকুক না সে তার মতো ৷ তুমিও তোমার মতো করে নিজেকে গুছিয়ে নাও ৷

অজানা ভালোবাসা

কিছু অচেনা মানুষ জীবনে কিছুটা মূহুর্তের জন্যে এসে তৈরী করে দিয়ে যায় এক অজানা ভালোবাসা। তারা হয়তো হারিয়ে যাবে কিন্তু রেখে যাবে ভুলতে না পারা কিছু স্মৃতি। যা হাজার চেষ্টা করেও ভুলে যাওয়া যাবে না। তারা যেভাবে জিবনে হঠাৎ করে এসে, জীবনটাকে পূর্ন করে দেয়!! ঠিক তেমনি আবার ফাকা করে চলে যায়......... সত্যিই এই আসা যাওয়া গুলো অত্যন্ত বেদনাদায়ক ।

কেবলই শূন্যতা

তুমি আমার দীর্ঘশ্বাস! কাগজের কতো পৃষ্ঠা ছিড়ে, মুঠো করে দলা পাকিয়েছি, ছুড়ে ফেলেছি বারান্দার ঝুড়িটায়.... তোমার আগমনের অপেক্ষায়, হ্যা, কেবল তোমার অপেক্ষায়.....। তুমি আমার হতাশা! তোমাকে না পাওয়ার বেদনায় আমি নীল হয়ে শয্যাগত হয়েছি, রাজ্যের যতো দুর্ভাবনা এই মস্তকে পেতে নিয়েছি শুধুই তোমার কারণে। তুমি আমার অপমান....! তোমায় লিখে শেষ করেছি কতশত কাগজের পাতা, মাস ফুরোবার আগেই হাত পেতেছি বাবার কাছে! বাবার সপ্রশ্ন দৃষ্টি আমার মাথা হেট করে দিয়েছিলো, আর আজ তুমি নেই নেই কোনো হতাশা নেই কোনো অপমান। নেই কোনো দীর্ঘশ্বাস আছে শুধু শূন্যতা কেবলই শূন্যতা

ধরতে গেলাম প্রজাতি....

ধরতে গেলাম প্রজাপতি হারিয়ে গেলাম বনে , একজন কে ভালবেসে কষ্ট পেলাম মনে. নষ্ট হল জীবন, কষ্ট পেল মন . কষ্টগুলো বুকের ভিতর কাঁদে সারাক্ষন.....

যত স্বপ্ন ছিল...

যত স্বপ্ন ছিল.. চোখের পাতায় আজ কেন সব.. শ্রাবণ হয়ে ঝড়ে পরে.. মনের আঙিনায়। আমার মনের গভীরে ছিলে তুমি আজ কেন সেখানে ব্যথার সমুদ্র স্মৃতি ভাসে শ্যাওলা হয়ে হূদয়ের আরশিতে আছে কষ্ট জমে। ধুলো-মাখা পথের খোজে কখনো বা উদাসি দৃষ্টিতে জীবনের যত ব্যথা স্মৃতিতে কতকাল আর চেয়ে রবো.. এমনি করে।

বৃষ্টি হচ্ছে....

বৃষ্টি হচ্ছে, লাজুক জানালার পাশে দাড়িয়ে বৃষ্টি দেখছে আর কি যেন ভাবছে। ৪ বছর আগে এমনি বৃষ্টি হত, কিন্তু লাজুক জানালার পাশে দাড়িয়ে থাকত না। দৌড় দিয়ে ছাদে যেত। বৃষ্টি তে মাখামাখি করত, একা একা কি কি সব কথা বলত আর হাসত। আজও লাজুক কথা বলে কিন্তু হাসেনা, লুকিয়ে কাঁদে। আচ্ছা, কালো মেয়েরা কি ভালবাসা পেতে পারেনা? শুভ লাজুককে খুব ভালবাসত। হয়ত ওর অভিনয় ছিল, কিন্তু লাজুক খুব বিশ্বাস করেছিল শুভকে। শুভ সুন্দরী মেয়ে দেখলে ঠিকই কথা বলার সুযোগ খুঁজতো কিন্তু জানতনা লাজুক তার ভালবাসার মানুষ এমন। বৃষ্টি তে ভিজতে চাইলে, শুভর ঠান্ডা লাগার ভয় থাকত, অবাক হয়ে লাজুক শুভর মুখের দিকে থাকাতো কিচ্ছু বলতনা। পড়ন্ত বিকেলের মিষ্টি হাওয়া লাজুককে আবেগী করত করতনা তার ভালবাসা শুভকে। শুভ স্টাইলিশ ছেলে, হাতে চুড়ি, গলায় চেইন, আংগুলে আংটি। লাজুকের এসব ভাল লাগত না। লাজুক দেখত তার সাথে শুভর কত তফাৎ। একদিন শুভই বলে দিল, লাজুক তোমার সাথে আমার যায়না। আচ্ছা, শুভর সাথে লাজুকের যায়না নাকি লাজুকের সাথে শুভ?? সাধারণ সেই মেয়ে সাধারণ কাউকেই খুঁজেছিল, কিন্তু কি কারনে শুভর মত অসাধারণ ছেলেকে ভালবেসেছে সে জানেনা। তাই আজও লাজুক তার অসাধারণ ভাল...