অবশেষে সমাপ্তি, সকল চাওয়া, সকল অভিযোগ, সকল অভিমান, এবং সকল অপেক্ষার সমাপ্তি। এটা আমার জীবনের অনেক বড় একটা জার্নি ছিলো। অনেক কিছু শিখলাম অনেক কিছুই পেলাম বিনিময়ে অনেক কিছু ছেড়েও দিলাম.... আমার স্মৃতি আমার পাওয়া অনুভূতি গুলো স্বযত্নে রেখে দিচ্ছি নিজের খুব কাছে। আমার না পাওয়া, আমার দুঃখ গুলো, আমার প্রশ্ন গুলো, আমার অভিমান গুলো, আমার আক্ষেপ গুলো এই অনুভূতি গুলো এখানেই রেখে চলে যাচ্ছি। সব কিছুর শুরু ছিলো একটি মিষ্টি মধুর কন্ঠস্বরের মাঝে দিয়ে, সমাপ্তিটাও হলো সেই মিষ্টি মধুর কন্ঠস্বরের মাধ্যমেই। এইতো.... অনেক তো লেখা হয়েছে অনুভুতির গল্প এবার না হয় সামনে এগুনো যাক.... এখানে আমি কখনোই আমার সুন্দর অনুভূতি জমা করতে পারিনি, যাবার বেলায় একটা সুন্দর অনুভূতি রেখে যাই- " কাউকে কাছে থেকে না দেখেই এতো সুন্দর অনুভূতির সৃষ্টি হতে পারে এটা আমার আগে কখনোই জানা ছিলোনা। একদিন তাকে বললাম- "কিরে, ঘটনা কি? সামথিং সামথিং?? সে মৃদু হেসে বলেছিলো, নাথিং নাথিং। অবশেষ ভয়ে ভয়ে বলেই ফেললো, আমি মনে হয় তোকে ভালোবাসি!" কি দারুন একটা অনুভূতি! জীবনের প্রথম আমি দেখেছিলাম কেউ আমার জন্যে শাড়ি পড়ে...
যোগাযোগ আর হবে না তবুও মনে থাকবে, আমাদের মাঝেও একদিন ভীষণ মায়ার একটা সম্পর্ক ছিল, এক সময় তুমি ছিলে আমার প্রতিটা দিনের অভ্যাস আজ তুমি শুধু স্মৃতির ভেতরে আটকে থাকা একটা নাম। আগের মত আর "কেমন আছো?" "কখন আমার সাথে কথা বলবে"? বা অভিমান করে অপেক্ষা হবে না..? তবুও মাঝরাতে হঠাৎ তোমার কথা মনে পড়লে মনটা হয়ত চুপ হয়ে যাবে নিজের অজান্তেই। নির্মমভাবে আচমকাই কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, দুজনের পথ আলাদা হয়ে যায়, কিন্তু তাদের মায়া শেষ হয় না কখনো। দূরত্ব বাড়ে, কথা বন্ধ হয়, তবুও অনুভূতিগুলো নিঃশব্দে বেঁচে থাকে। হয়তো আমরা আর কখনো এক হবো না তবুও জীবনভর মনে থাকবে খুব শখের কেউ একজন ছিল যার সাথে অদ্ভুত সুন্দর একটা মায়া জড়িয়ে ছিলাম।