মানুষ পৃথিবীতে শুধু হারাতে আসে
মানুষের প্রাপ্তি বলে কিছু নেই।
মানুষ শুধু হারায় আর হারায়
হারাতে হারাতে শূন্যে হয়ে যায়।
একটু একটু করে হারায়,
স্বপ্ন হারায়, কথা হারায়, সুখ হারায়,
ভালোবাসার মানুষ হারায়।
হারাতে হারাতে যেদিন একদম শূন্যে হয়ে যায়,
সেদিন মহাকালে নিয়ম অনুযায়ী
পৃথিবী ছেড়ে চলে যায়...
যাকে আমরা মৃত্যু বলি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন