অবশেষে সারাজীবনের জন্যে যে তোমারে পেল, সে যেন তোমাকে আগলে রাখে ভীষন যত্নে
অবশেষে সারাজীবনের জন্যে যে তোমারে পেল, সে যেন তোমাকে আগলে রাখে ভীষন যত্নে। আমি ভাঙাচোরা মানুষ তোমারে ছোঁয়ার সাধ্যে আমার হয়ত কখনোই ছিলো না।
তবুও স্বপ্ন দেখে গিয়েছিলাম তোমারে নিজের করে পাওয়ার। আমি হতভাগা এতোই কমদামি স্বপ্ন কেনার দামদরে তোমাকে হারিয়ে ফেলেছি। যে তোমাকে জিতে নিলো সে যেন তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয়।
আমি চাই না ভালোবাসার কমতি পড়লে তুমি আমাকে মনে করো। তুমি যখনই আমাকে মনে করবে তোমার দুঃখ হবে আমার জন্য। আমি চাই তুমি সুখী থাকো আজীবন, দুঃখ তোমারে মানায় না। যার কারনেই ভালো থেকো,
কারন তুমি ভালো না থাকলে আমার এতো বিসর্জন এতো দীর্ঘশ্বাস -সব বিফলে যাবে। আমার ভালোবাসার দিকে তাকিয়ে হলোও তুমি ভালো থেকো.....।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন