আমার অনেক জেদ হয়!

আমার অনেক জেদ হয়।


তীব্র আকাঙ্ক্ষাগুলো এসে আমাকে জেঁকে ধরে,
ভেতরটা অস্থির করে তোলে।
আমি হাঁসফাঁস করতে করতে বলি,
“তোমাকে আমার দেখতে ইচ্ছে করে।”
আমি জেদ করি।

আবার কোনো এক নিঃশব্দ রাতে
হঠাৎ তোমার কণ্ঠের জন্য বুকটা হাহাকার করে ওঠে,
“তোমাকে আমার শুনতে ইচ্ছে করে।”
আমি আবার জেদ করি।

তোমাকে আমি মন ভরে দেখি,
প্রাণ ভরে তোমাকে শুনি
আর তখন মনে হয়,
এই তো আমার শান্তি।
এই তো আমার সমস্ত অস্থিরতার শেষ ঠিকানা।

আমার ভেতরে জমে থাকা
কত শত জেদ,
কত অভিমান,
কত না-বলা কথার ভার,
তুমি কতবার শুধু একটুখানি হেসে
সবকিছু গলিয়ে দিয়েছো!

আমার অনেক জেদ হয়!

তোমার কণ্ঠ শোনার আকাঙ্ক্ষায়
নিঃশব্দে ডুকরে কেঁদে উঠি।
তোমার হাসিমুখটা একবার দেখার জেদ
আমাকে ভেতর থেকে ক্ষত-বিক্ষত করে তোলে।
তবুও আমি জেদ করি।

আমার অনেক জেদ হয়, আমি তাদের নিজ হাতেই তাদের খুন করি।
কিছু আকাঙ্ক্ষাকে
নিঃশব্দে কবর দিয়ে দিই।

তবুও...

আমার অনেক জেদ হয়।

আজও হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

হায়রে জীবন আর তার কঠিনতম বাস্তবতা....