করুনা করে হলেও থেকে যেতে পারতে
করুনা করে হলেও থেকে যেতে পারতে
তুমি চাইলেই সেদিন একটু সাহস দেখাতে পারতে,
বলতে পারতে; আমার সাথে ছাড়া তুমি ভালো থাকবেনা কিংবা আমার জন্য করুনা করে হলেও থেকে যেতে পারতে...!
তাহলে হয়তোবা জীবনটা এমন হতো না।
আমার এই দীর্ঘনিঃশ্বাস ভরা জীবনটা এভাবে বয়ে বেড়াতে হতো না।
আমি দিকভ্রান্ত পথিকের মতো ঘুরি,
পথে পথে হাটি,
কত বন-বাঁদাড় গ্রাম, শহর ঘুরি
অথচ তোমার দেখা পাইনা...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন