সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মধ্যরাতের নিস্তব্ধতা

মধ্যেরাতের নিঃস্তব্ধতায় ইচ্ছে হয় মুখোমুখি বসে চোখে চোখে কথা বলার। ইচ্ছে হয় কফির মগে চুমুক দিতে দিতে ঘুমন্ত নগরীর শান্তমুখ দেখার..।হয়ত তখন কোনো এক ভবনের বারান্দায় ফোনে কথা বলতে বলতে চোরা চোরা মুখে গেটের পাশে চোখ রাখবে অল্পবয়সী এক তরুণী। প্রেমিক তার একা দাঁড়িয়ে অপেক্ষা করছে একটিবার মুখ দেখার।সেদিকে তাকিয়ে থেকে আমি তোমাকে হেসে বলবো,"জানো,আমি না কখনো কারো জন্যে অপেক্ষা করিনি।'বারান্দায় আসো একটিবার দেখবো তোমায়'বলার সুযোগ কখনো হয়নি।"তুমি হয়তো তখন হেসে বলবে,"নীচে গিয়ে টেক্সট করো আমায়,আমি দাড়াচ্ছি বারান্দায়। তোমার জীবনের এই অপূর্ণতা পূর্ণ করতে দাও আমায়।"আমি তখন হেসে বলবো,"বয়স তো কম হলো না।এই বয়সে এসব পাগলামি এখন আর মানায় না।"
এভাবে বলতে বলতে কথা,রাত নেমে ভোরের আলো ফুটবে চারদিকে। আস্তে আস্তে জেগে উঠবে ঘুমন্ত নগরী। নিঃস্তব্ধতা হারিয়ে গিয়ে কোলাহলে মেতে উঠবে চারপাশ।আলার্ম ঘড়ি তখন বেজে উঠে জানান দিবে,সময় হলো যান্ত্রিকতার।
জানালা ছেড়ে উঠে সকালের কফিতে চুমুক দিয়েই শুরু করতে হবে দিন।ম্নান করে তৈরি হয়ে প্রতিদিনের মতো বসতে হবে ডাইনিং টেবিলে।অর্ধসমাপ্ত ব্রেকফাস্ট ফেলে ছুুঁটে যেতে হবে কর্মব্যস্ততার তাগিদে।সেই সাথে শুরু হবে যান্ত্রিকতার আরেকটি সপ্তাহ।অপেক্ষায় অপেক্ষায় কাটবে তখন সময় আবার সেই দিনটাকে ফিরে পাবার জন্য।
জীবন থেকে এই সামান্য কিছু মুহূর্ত ছাড়া আর বেশি কিছু চাওয়ার নেই আমার।অথচ,আমার একটা তুমি নেই বলে,রয়ে যায় স্বপ্নেরা অধরা। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...