তোমার হারিয়ে যাওয়া মনে রাখতে রাখতেই মরে যাবো একদিন!!

যেন শতাব্দী থেকে শতাব্দী
জারি আছে নিষেধাজ্ঞা,
কোন সমীহ নেই, অপেক্ষার অন্তরায়
বুকের ভেতর যে পীড়ন ও আর্তনাদ
আমি যেন মরে যাই, অনর্গল তোমাকে ভেবে৷
নিজেকে এমন বিষাদগ্রস্থ আর কখনো মনে হয়নি
এমন তুমিহীনতায় -প্রেম ভালোবাসাকে
আমি চরম ভাবে অস্বীকার করছি!
আমি চাই–
মৃত্যু আনাগোনা করুক ভয়াবহ শব্দে
গ্রাস করুক তোমার আমার অসীম দূরত্বকে,
অথচ কি নিদারুণ ভাবে তোমাকে মনে পড়ছে
মনে হয় পৃথিবীতে মানবসভ্যতার জন্যে
আর কোন মৃত্যু উপত্যকা নেই,
যেন তোমাকে হারিয়ে ফেলার ভয় নেই
অথচ তোমার হারিয়ে যাওয়া মনে রাখতে রাখতেই
মরে যাবো একদিন!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

Tumi chaile piran khan Ft. Jony