সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অন্য রকম ইফতারি

গাজীপুর চৌরাস্তায় বাস থামলো
ইফতারের জন্য। বাস থেকে নেমেই
দেখলাম সব দোকানিরা ডেকে
ডেকে বলছে, এই যে ভাই, সব গরম
গরম, খালি পাঁচ টাকা পিস।
আমি একটা জুসের বোতল হাতে
ঘুরছি। কি কিনবো কিছুই বুঝতে
পারছি না। কিছু কেনার আগেই
আজান পড়ে গেলো। মুহূর্তেই
পালটে গেলো সব ব্যবসায়ী
মানুষগুলো। এক ইফতার ব্যবসায়ী
ডাকাডাকি বন্ধ করে কিছু বুট মুড়ি
মাখছে আর বলছে, ভাই যারা যারা
এখনো কিছু কিনতে পারেন নাই
তারা এখান থেকে খাওয়া শুরু করে
দিন।
অথচ এই লোকটাই দুই মিনিট আগে
একটা বেগুনিও কাউকে ফ্রি
দেয়নি!
লেবুর শরবত বিক্রেতা ছেলেটাও
ডেকে ডেকে বলছে, রোজাদার
ভাইয়েরা এখান থেকে ঠান্ডা
পানি খান, টেকা লাগবো না।
আমি অবাক হয়ে সব দেখছি। এর
মধ্যে আমার পিঠে হাত দিয়ে
একজন বললো,
- ভাই খাইছেন কিছু?
আমি থতমত খেয়ে বললাম,
- এই তো ভাই জুস খাচ্ছি।
- আরে ভাই মুড়ি মাখানো আছে,
খালি গিলেন, ওই ভাইরে ঠাণ্ডা
পানি দে।
- দোকানের লোক কে ভাই?
- আরে ভাই খান তো। দোকানের
লোক আমিই।
জোর করে আমাকে ইফতারে
বসিয়ে তিনি আরো মানুষকে
ডাকতে চলে গেলেন। একটা একটা
দূরপাল্লার বাস এসে থামছে।
যাত্রীরা বাস থেকে নামা
মাত্রই লোকটা ধরে ধরে নিয়ে
আসছে ইফতারির জন্য। দৃশ্যটা এতই
সুন্দর
লাগছিলো যে, দেখতে দেখতে
আমার আর ভালো করে খাওয়া
হলো না..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...