সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

_____মহাকাব্য____


মমতাময়ী কোমল স্পর্শ
,
,
ভালোবাসি আমি আকাশ দেখতে,
আরো ভালোবাসি, ভালোবাসার
কাউকে পুরোটা চোখ মেলে আকাশ
দেখাতে । আর সে মন ভরে আকাশ
দেখছে, পাশে আছি আমি । তার
মাথাটা আমার বুকে । একটা পা
সোজা আর একটা খানিকটা
বাঁকানো । শুকনো নরম ঘাসের উপর
শুয়ে যেন সে আকাশ দেখছে । তার
মাথা টা যেন আমার হাত কে আকর্ষন
করছে । বারবার আমার হাত তার
মাথাটা বুলিয়ে দিতে ছুটে যাচ্ছে
-সে তার মোটা কাজল লাগানো
চোখ দুটো যতবারই মেলছে, আমার
হ্রদয়ে যেন ফাগুনের মাতাল হাওয়া
বইছে । তার সেই গোলাপি ঠোঁটের
বেলকুনিতে যেন দেখছি আমি
আমার মমতাময়ী কোমল স্পর্শ ।
সন্ধ্যে হয়েছে । সে যেন আঙ্গুল
দিয়ে আমাকে চাঁদের পাশের
জ্বলজ্বল করা তারা টা দেখিয়ে
দিচ্ছে । দুষ্টু আমি ইচ্ছেকৃত না দেখার
ভান করে বারবার তার কাছে
দেখিয়ে নিচ্ছি । সে আমাকে
চাঁদের ভেতরে ওই বুড়িটাকে
দেখিয়ে দিচ্ছে । কোমল গাঢ় সবুজ
ঘাস যেন শুষে নিচ্ছে আমাদের সকল
মান অভিমান আর আমাদের
দেখাচ্ছে জিবণের কুসুমার্তির্ণ মুহূর্ত
গুলো ।
যেন আমি আমার স্বপ্নের রাজকন্যা
কে পৃথিবীর সৌন্দর্য্য দেখাচ্ছি,
হয়তো সে ভাবছে তার স্বপ্নের
বীরপুরুষ টা কোমল মমতাময়ী স্পর্শে
তাকে স্বপ্নের পঙখীরাজ ঘোড়ায়
পার করাচ্ছে সাত সাগর তের নদি ।
হঠাৎ সে আমার দিকে আনমনা হয়ে
তাকালো । যেন তার মায়াবী
চেহারা টা আমার সম্মুখ্যে, তার
চোখ দুটো আমার চোখে দুটোকে
যেন আটকে রেখেছে । তার চুলগুলো
আমার ঠোঁটের অগ্রভাগে এসে
ঠেকেছে । সে আমার সম্মুখ্যে ধীরে
ধীরে আরও কাছে আসতে লাগলো ।
তার নিঃশ্বাসের অফুরন্ত সুগন্ধ আমার
নাসারন্ধ্রে এসে ঢুকছে । যেন প্রাণ
ভরে তার নিঃশ্বাস গ্রহন করছি ।
আমিও আনমনা হয়ে আমার চোখ দুটো
বন্ধ করলাম । চাঁদ যেন আর থেমে
থাকতে পারলো না । লজ্জা পেয়ে
সে মেঘের তলে লুকিয়ে গেল ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...