সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কষ্ট খোর মানুষ……

আজ রাতে না খেয়ে থাকা মানুষ
যদি কাল সকালের কাজের জন্য
প্রিপায়ার্ড হয় তাহলে বুঝবেন
মানুষটা কষ্টখোর । না খেয়ে থাকা
মানুষগুলো চট করে কষ্ট গিলে খেতে
পারে ...
.
শব্দহীন ভাবে প্রতিরাতে কষ্ট
খেয়ে এক গ্লাস পানি খেয়ে
ঘুমিয়ে যাবে ।
.
মাথার উপর আগুনের ফুলকি ঝরে পড়বে
... তারপরও দেখবেন মানুষগুলো
মানুষের সাজে সেজে কাজের জন্য
বের হয়ে গেছে ।
.
কষ্ট চেপে রাখার র্ধৈয্য ! ! !
.
কতোটুকু র্ধৈয্য পেলে মানুষ কষ্ট
চেপে রাখতে পছন্দ করে ?
.
কষ্টের ঝুরিতে প্রতিদিন একটা
সাদা কাগজে কষ্ট জমিয়ে রাখার
সাহস কয় জনের আছে ?
.
চট করে চোখের কোনায় পানি টলমল
করার পরও কোন ফাকে চোখ মুছে
সবার সাথে তাল মিলিয়ে হাসবে ।
আপনার খেয়ালের অগোচরে ঘটে
যাবে সবকিছু ...
.
স্বপ্ন হারিয়ে একটা পরিবারকে
জড়িয়ে আগলে রাখার চেষ্টায় ঘুম
হারিয়ে যাবে । প্রতিদিন রাতে
বারান্দায় দাড়িয়ে কালকের স্বপ্ন
নিয়ে ভাববে ।
.
কষ্ট চেপে হাসা , কষ্টের ভার
কতোটুকু বাড়িয়ে দেয় ?
.
আমার সাথে একবার এক মানুষের
সাথে দেখা হয়েছিলো । প্রতিদিন
রাত দুইটার দিকে মানুষটা বাসার
সাদে বসে চেয়ারে গা হেলিয়ে
কাদে ...
.
আমি তারসাথে বসে সিগারেট
খেয়েছি । চার্জ লাইটের আলোতে
মানুষটার কান্না লুকিয়ে , আমার
সাথে হেসেছে ...
.
কি অদ্ভুত ব্যাপার গোল্ডলিফের
ধোঁয়াতে কষ্ট উরে যায় । হারিয়ে
যাওয়া ভালোবাসা লুকোতে
নেশার ঘোরে শান্তি পেতে চায় ।
.
মানুষগুলো হার্ট খুলে কষ্ট জমিয়ে
তালা মেরে রাখতে পছন্দ করে ... ...
.
প্রচণ্ড ডেম কেয়ার মানুষগুলো
কেয়ারী হবে প্রচণ্ড মাপের ।
পরিবারের জন্য , প্রেমিকার জন্য ,
হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য

.
চেহারার মধ্যে যন্ত্রণার ছাপ
থাকবে না । তারপরও প্রচণ্ড যন্ত্রণার
ভারে ঝুকে যাওয়া শরীর সোজা
হয়ে আপনার সামনে এসে বসবে ,
পাশাপাশি হেটে যাওয়ার সময়ও
আপনি বুঝতে পারবেন না ।
.
সীমাহীন যন্ত্রণা চোখে কোনদিন
প্রকাশ হবে না ... তিলে তিলে
হারিয়ে যাবে তারপরও আপনি
বুঝবেন না ... ... আকাশের কষ্ট ঘারে
চেপে বইয়ে চলবে ।
.
এমন একটা চরিত্র ... বইয়ের পাতা
ছিরে আপনার সামনে দাড়িয়ে
যাবে ।
.
অদ্ভুত ... গল্পের সাদা চরিত্র আপনার
সামনে দাড়িয়ে আছে !
.
গল্পের পড়ার মধ্যে আপনি হারিয়ে
যাবেন । বইয়ের প্রতিটা শব্দের
সাথে সাথে একটা করে পরিবেশ
বানিয়ে নিবেন । দেখবেন নীল
রঙের ফুল গুলো আপনার হাতের মধ্যে
চলে আসবে ।
.
কি আর্শ্চয ... এদের নাম মানুষ প্রচণ্ড
যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া মিডেল
ক্লাস কষ্টখোর মানুষ ...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...