সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হার্ভেস্ট মুন

গতকাল রাতে হার্ভেস্ট মুন ছিলো, বছরের সবচেয়ে সুন্দর চাদনী রাত। 

আমি প্রচন্ড রকম চাদ দেখতে পছন্দ করি, মনে মনে বলি "এতো গৃহত্যাগী জোছনা" 

একটা সময় চাদের দিকে তাকিয়ে মিষ্টি মুধুর কল্পনা করতাম, ভাবতাম একটা সুন্দর চাদ যদি থাকে রাতের নিকষকালো অন্ধকার তখন আর ভয়ংকর লাগেনা, অন্ধকার রাতকেও রঙিন মনে হয়।

আমার জীবনের সব থেকে সুন্দর হার্ভেস্ট মুন টাই তো নেই, দূর আকাশের জোছনা আমার অন্ধকার আর কিভাবে ঘুচাবে?? নিকষকালো অন্ধকারে যেখানে আমি নিজেই ডুবে আছি সেখানে রাতের অন্ধকার ঘুচানোতে আমার আর কিচ্ছুই আসে যায়না। দরজা জানালা বন্ধ করে রুমে ফ্লোরে সোফায় হেলান দিয়ে বসে রইলাম..ঘুটঘুটে অন্ধকার-ই তো সব...

দূর আকাশের চাঁদটি-কেও যোজন যোজন দূর থেকে দেখা যায়, কিন্তু আমার হার্ভেস্ট মুন?? তাকে কি কখনো দেখা যায়?? কোথায় চিৎকার করে ডাকলে তাকে পাওয়া যাবে?? কোথায় বলতে হবে "আমার জীবনটা অন্ধকারে ছেয়ে গেছে, নিভু নিভু আলো টুকুনোও আর নেই, আমার অন্ধকারে দম বন্ধ হয়ে আসতেছে, আমার ভীষণ রকম কষ্ট হচ্ছে..." আমার হার্ভেস্ট মুন কোথায়??  হ্যা আমি মানসিক ভাবে আর বেচে নেই, আমার সব কিছুই ধীরে ধীরে কোলাপ্স করছে কিন্তু মৃতের করবের উপরেও তো ঝলমলে চাদের আলো এসে পড়ে... কিন্তু আমি তো অন্ধকারেই রয়ে গেলাম, আমার উপর কি একটুকুনো চাদের আলো পড়বেনা.....? অন্তত যতটুকু আলোয় আমার অশ্রু দেখা যায়



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...