আমাদের আর কথা হবেনা!
আমাদের আর কথা হবেনা! হবেনা কখনো দেখা। আমি এভাবে কোনোদিন মানতে পারবো না! কখনোও সহ্যে করতে পারবো না। যেটা আমার সহ্যের সীমার বাইরে আমি সেটা নিয়ে আর কখনো একপা এগুতে চাইনা। আমি নিরব দর্শকের ভূমিকাতে আর নিজেকে বসিয়ে রাখতে পারছি না।নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় মানুষ হিসাবে কল্পনা করে আর নিজের উপর অত্যাচার চালিয়ে যেতেও পারছি না। আমি অনেকটা ক্লান্ত এসবে। এটাই প্রকৃত সত্যি 'তুমি আর আমার নেই'।
তুমি আমার! এই মিথ্যা খেলায় নিজেকে যেমন বেধে রাখতে চাইনা, ঠিক তেমনি আমিও চাইনা তোমার জীবনের কাটা হয়ে থাকতে। তোমার সামনের জীবন টা ধ্বংস করতে।
যার অধিকার আছে তোমাকে কথা বলার, যার অধিকার আছে তোমাকে নিয়ে বাকিটা পথ চলার, যার অধিকার আছে তোমাকে নিয়ে সংসার বাধার সেই বরং তোমার হোক।
অধিকারবিহীন এক অসহায় মানুষ আমি, তোমার জীবনে আমি এখন এক পরিচয়বিহীন মানুষ। আমার খুব জোড়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে, কেন তোমাকে পাওয়ার ভাগ্য নিয়ে জন্মালাম না।
হ্যাঁ, আমি তোমাকে পেয়েছি বটে ,তবে আমি এভাবে কখনোই তোমাকে চাইনি, যেখানে তুমি আমার হয়েও তুমি প্রকৃতপক্ষে অন্যের। অন্য কেউ তোমাকে শাসন-বারণ করবে! আমি এমন তোমাকে চাইনা, কখনোই চাইনা, আমাকে ক্ষমা করে দিও তুমি।
নিজের জীবনটা গুছিয়ে নিও, ভালো থেকো। এই অসহায় মানুষটাকে সরিয়ে যেটা তোমার বাস্তবতা তাকে নিয়েই সামনের সময়গুলো গুটি গুটি পায়ে এগিয়ে যেও।
তোমাকে চাইবো না আর, তুমি বরং নিজকে ভালো রেখো এটাই আমার শেষ চাওয়া। যে তোমার উপর অধিকার রাখার ক্ষমতা পেলো তাকেও ভালো রেখো।
আল্লাহ হাফেজ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন