যোগাযোগ আর হবে না তবুও মনে থাকবে, আমাদের মাঝেও একদিন ভীষণ মায়ার একটা সম্পর্ক ছিল, এক সময় তুমি ছিলে আমার প্রতিটা দিনের অভ্যাস আজ তুমি শুধু স্মৃতির ভেতরে আটকে থাকা একটা নাম। আগের মত আর "কেমন আছো?" "কখন আমার সাথে কথা বলবে"? বা অভিমান করে অপেক্ষা হবে না..?
তবুও মাঝরাতে হঠাৎ তোমার কথা মনে পড়লে মনটা হয়ত চুপ হয়ে যাবে নিজের অজান্তেই।
নির্মমভাবে আচমকাই কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, দুজনের পথ আলাদা হয়ে যায়, কিন্তু তাদের মায়া শেষ হয় না কখনো। দূরত্ব বাড়ে, কথা বন্ধ হয়, তবুও অনুভূতিগুলো নিঃশব্দে বেঁচে থাকে। হয়তো আমরা আর কখনো এক হবো না তবুও জীবনভর মনে থাকবে খুব শখের কেউ একজন ছিল যার সাথে অদ্ভুত সুন্দর একটা মায়া জড়িয়ে ছিলাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন