অবশেষে সমাপ্তি, সকল চাওয়া, সকল অভিযোগ, সকল অভিমান, এবং সকল অপেক্ষার সমাপ্তি।
এটা আমার জীবনের অনেক বড় একটা জার্নি ছিলো। অনেক কিছু শিখলাম অনেক কিছুই পেলাম বিনিময়ে অনেক কিছু ছেড়েও দিলাম....
আমার স্মৃতি আমার পাওয়া অনুভূতি গুলো স্বযত্নে রেখে দিচ্ছি নিজের খুব কাছে।
আমার না পাওয়া, আমার দুঃখ গুলো, আমার প্রশ্ন গুলো, আমার অভিমান গুলো, আমার আক্ষেপ গুলো এই অনুভূতি গুলো এখানেই রেখে চলে যাচ্ছি।
সব কিছুর শুরু ছিলো একটি মিষ্টি মধুর কন্ঠস্বরের মাঝে দিয়ে, সমাপ্তিটাও হলো সেই মিষ্টি মধুর কন্ঠস্বরের মাধ্যমেই। এইতো....
অনেক তো লেখা হয়েছে অনুভুতির গল্প এবার না হয় সামনে এগুনো যাক....
এখানে আমি কখনোই আমার সুন্দর অনুভূতি জমা করতে পারিনি, যাবার বেলায় একটা সুন্দর অনুভূতি রেখে যাই-
" কাউকে কাছে থেকে না দেখেই এতো সুন্দর অনুভূতির সৃষ্টি হতে পারে এটা আমার আগে কখনোই জানা ছিলোনা। একদিন তাকে বললাম-
"কিরে, ঘটনা কি? সামথিং সামথিং?? সে মৃদু হেসে বলেছিলো, নাথিং নাথিং। অবশেষ ভয়ে ভয়ে বলেই ফেললো, আমি মনে হয় তোকে ভালোবাসি!" কি দারুন একটা অনুভূতি! জীবনের প্রথম আমি দেখেছিলাম কেউ আমার জন্যে শাড়ি পড়েছিলো! আহা! কতই না মুগ্ধতা ছিলো, এতটা পথ পাড়ি দেওয়ার পরেও সেই মুগ্ধতার একটা বিন্দুও কমেনি। তুই থেকে তুমি হওয়ার জার্নিটা...কতই না রঙিন ছিলো, তুই বলতে বলতে কখন যে মানুষটাকে আমি তুমি বলা শিখিয়ে ফেলেছিলাম, সে খেয়াল তার ছিলো?"
তার কাপা কাপা গলায় চোখ বন্ধ করে বলা সেই কথা "ভালোবাসি ভালোবাসি ভালোবাসি"
অনেক সুন্দর অনেক মিষ্টি অনেক রোমাঞ্চকর সেই অনুভূতি গুলো আমি খুব যত্ন করেই রাখবো।
আপনি ভালো থাকেন, আপনি আমার অনেক শখের মানুষ। সুন্দর হোক আপনার বেছে নেওয়া নতুন পথটি। অনেক অনেক দোয়া করি আপনার জন্যে। আমার সুন্দরতম অনুভূতির মানুষটিকে যেন আল্লাহ ভালো রাখেন, যত্নে রাখেন। নিজ হাতে সকল অনিষ্ট থেকে রক্ষা করেন। আমিন।
অনুভুতির গল্পকারে গল্প গুলো এখানেই থাকলো, হয়ত কোনো এক অলস বিকালে বারান্দায় বসে একটা পাগল ছেলের অভিমান ভরা কিছু অনুভূতি সার্চ করে পড়বেন। মৃদু একটু হেসে বলবেন আমিও ছিলাম কারো জীবনের প্রথম বসন্ত, অত্যন্ত অভিমানে ভরা একটি ছেলের হাসিমুখের গল্পকার অথবা অভিমানে ভরা ভেজা চোখ....!
I love you thousands
চিরবিদায় ৭২,৭২,৭২,৭২.......∞
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন