গতকাল রাতে হার্ভেস্ট মুন ছিলো, বছরের সবচেয়ে সুন্দর চাদনী রাত।
আমি প্রচন্ড রকম চাদ দেখতে পছন্দ করি, মনে মনে বলি "এতো গৃহত্যাগী জোছনা"
একটা সময় চাদের দিকে তাকিয়ে মিষ্টি মুধুর কল্পনা করতাম, ভাবতাম একটা সুন্দর চাদ যদি থাকে রাতের নিকষকালো অন্ধকার তখন আর ভয়ংকর লাগেনা, অন্ধকার রাতকেও রঙিন মনে হয়।
আমার জীবনের সব থেকে সুন্দর হার্ভেস্ট মুন টাই তো নেই, দূর আকাশের জোছনা আমার অন্ধকার আর কিভাবে ঘুচাবে?? নিকষকালো অন্ধকারে যেখানে আমি নিজেই ডুবে আছি সেখানে রাতের অন্ধকার ঘুচানোতে আমার আর কিচ্ছুই আসে যায়না। দরজা জানালা বন্ধ করে রুমে ফ্লোরে সোফায় হেলান দিয়ে বসে রইলাম..ঘুটঘুটে অন্ধকার-ই তো সব...
দূর আকাশের চাঁদটি-কেও যোজন যোজন দূর থেকে দেখা যায়, কিন্তু আমার হার্ভেস্ট মুন?? তাকে কি কখনো দেখা যায়?? কোথায় চিৎকার করে ডাকলে তাকে পাওয়া যাবে?? কোথায় বলতে হবে "আমার জীবনটা অন্ধকারে ছেয়ে গেছে, নিভু নিভু আলো টুকুনোও আর নেই, আমার অন্ধকারে দম বন্ধ হয়ে আসতেছে, আমার ভীষণ রকম কষ্ট হচ্ছে..." আমার হার্ভেস্ট মুন কোথায়?? হ্যা আমি মানসিক ভাবে আর বেচে নেই, আমার সব কিছুই ধীরে ধীরে কোলাপ্স করছে কিন্তু মৃতের করবের উপরেও তো ঝলমলে চাদের আলো এসে পড়ে... কিন্তু আমি তো অন্ধকারেই রয়ে গেলাম, আমার উপর কি একটুকুনো চাদের আলো পড়বেনা.....? অন্তত যতটুকু আলোয় আমার অশ্রু দেখা যায়

৭২...
উত্তরমুছুনplease contact me
উত্তরমুছুনLast time pls
উত্তরমুছুন