নিজের যত্ন নিও

নিজের যত্ন নিও,, হয়তো আর কোনোদিন তোমাকে জিজ্ঞেস করা হবে না তুমি কেমন  আছো, কী করতাছো, খেয়েছো তো, শরীরটা ঠিক আছে তো এই প্রশ্নগুলো হয়তো আর কোনদিন তোমার ইনবক্সে পৌঁছাবে না কিন্তু বিশ্বাস করো এইগুলো আমার মন থেকে কোনদিন মুছে যাবে না এক সময় তোমার ছোট একটি অসুস্থতার খবরেও আমি অস্থির হয়ে যেতাম। তোমার মন খারাপ থাকলেও নিজেরও ভালো লাগতো না। তুমি ঠিকমতো খেয়েছো কিনা সময় মতো ঘুমিয়েছো কিনা এইসব ভাবনা গুলোই ছিল আমার প্রতিদিনের অভ্যাস। আজ সেই অভ্যাসগুলো শুধু নিরবে স্মৃতি হয়ে আছে। দূরত্ব অনেক কিছু বদলে দেয়, কিন্তু সত্যি কারের যত্ন নেওয়ার ইচ্ছাটা সহজে বদলায় না। আজ আমাদের   অনন্তহীন দূরত্ব। দূরত্বকে সম্মান করাও ভালোবাসার একটি অংশ তবুও যদি কোনদিন হঠাৎ আমার কথা তোমার মনে পড়ে ,শুধু এতটুকুই মনে রেখো একজন মানুষ ছিল যে তোমার হাসির জন্য দোয়া করত, তোমার ভালো থাকার জন্য মন থেকে প্রার্থনা করতো। তাই আমার সাথে কথা না হলেও নিজের যত্ন নিও, কারণ কিছু মানুষ দূরে চলে গেলেও তাদের করা দোয়া গুলো কখনো দূরে যায় না...!!

নিজের যত্ন নিও,তুমি আমার অপূর্ণ থেকে যাওয়া  সবচেয়ে সুন্দর শখ ছিলে....

মন্তব্যসমূহ

  1. আমি জানি তোমার দোয়া আমার জন্য আজীবন বরাদ্দ রাখবে।😭😭😭😭

    উত্তরমুছুন
  2. আর কি কখনো কথা হবে না?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. হয়ত আর হবেনা। কিন্তু দোয়া গুলো পৌছে যাবে বরাবরের মতো...

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

Tumi chaile piran khan Ft. Jony