সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ব্যস্ততা?

ব্যস্ততা? সে তো একটা বাহানার নাম!
ব্যস্ত কে নয়? এই পাশে যে বসে আছে অপেক্ষায়, তার কি কোন কাজ নেই?
অনেক কাজের চাপে হঠাৎ একটু শান্তি খোঁজার জন্যও কাউকে প্রয়োজন হয়। হঠাৎ করে কারো জন্য বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। ব্যস্ততার ভীড়ে হঠাৎ একটু করে কারো গলাটা শুনতে চাওয়ার নামই ভালোবাসা।
'আমি ব্যস্ত বলে সারাদিন তোমাকে ফোন দিতে পারিনি' এটি হচ্ছে পৃথিবীর বড় ধরনের কৌতুকের একটি। সারাদিন ফোন দিতে হয় না। কাজের ফাঁকে টুপ করে একটা এসএমএস দিয়ে দেয়া যায় 'I miss u'. কিংবা 'খেয়েছ?' অথবা 'তুমি কী কর?' এটুকু করা এক মিনিটের বিষয়।
একটা মিনিট ফোন দিয়ে এটুকু বলা যায় 'তোমার গলাটা শুনতে ইচ্ছে করছিল; তাই ফোন দিলাম। রাখছি।' এগুলো কেউ বলে করাতে পারে না। এগুলো ভিতর থেকে আসতে হয়। কাজের মধ্যেই হঠাৎ কারো জন্য শূন্যতাবোধ থেকেই এগুলো আসে। দীর্ঘদিনের সম্পর্কে যখন কাউকে নিজস্ব সম্পত্তি মনে হয়; তখনি এসব হারিয়ে যায়। সম্পর্কটা হয়ে যায় আত্মা ছাড়া দেহের মতো।
'আমাকে একটু সময় দিও' বলে যদি কারো কাছ থেকে ভিক্ষা করে ভালোবাসা আদায় করতে হয়, তাহলে বুঝতে হবে ওটা আসলে ভালোবাসার নামে করুণা মাত্র!
করুণার পাত্র হয়ে কারো সাথে থাকার চেয়ে স্বাধীনভাবে নিজ আত্মসম্মানবোধ নিয়ে একা বাঁচা ভালো।
ভালোবাসা ফুল বাগানের মতো। যত্ন ছাড়া হয় তো প্রথম প্রথম বাগানটা একেবারে মরে যাবে না। কিন্তু ওটার সৌন্দর্য আর থাকবে না। দীর্ঘদিনের অযত্নে বাগান ধ্বংসস্তূপ হতে বাধ্য। তখন মৃত গাছে পানি ঢেলে আর লাভ হবে না।
কাউকে সময় দিতে ইচ্ছে না করলে, তার জন্য বুকের ভিতরটা হঠাৎ কেঁদে না উঠলে তাকে সরাসরি বলে দিন 'আসলে তোমার প্রয়োজন ফুরিয়েছে। আর যাচ্ছে না তোমার সাথে। আমাকে মুক্তি দাও।'
এই কষ্টটা সে মেনে নিবে। একবারে মরবে সে। অবহেলার কষ্ট সহ্য করে করে বার বার সে মরবে না। ব্যস্ততার বাহানা না দিয়ে সত্যটা স্বীকার করুন। এইটুকু সুবিচার তার প্রতি করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...