সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রিলেশনশিপ (Relationship)



রিলেশনশিপ স্ট্যাটাসে In a relationship দেয়ার পর একটি সম্পর্কের সূচনা হয়না; বরং একটি সম্পর্কের সূচনার পরেই রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে In a relationship করে নেয়া হয়।
‍
শুধুমাত্র কবুল বলার পরেই একটি বিয়ে হয়ে যায়না; বরং বিয়ের যাবতীয় কার্যক্রম শেষেই কবুল শব্দটি উচ্চারন করা হয়।
‍
Breakup বা Divorce শব্দদুটোর পরেই সম্পর্ক ভেঙ্গে যায়না; বরং একটি সম্পর্কের মাঝে ছোট ছোট অনেকগুলো ভাঙ্গা অংশ একত্রিত হয়েই Breakup বা Divorce শব্দটি তৈরী হয়।
‍
একদিন কিংবা এক দেখায় কেউ কারো জন্য জীবন দিয়ে দেয় না; বরং জীবনের সাথে সম্পৃক্ত অনেকগুলো ছোট ছোট বিষয় একত্রিত হয়ে তার প্রতি জীবনের চাইতেও বেশি ভালোবাসা জন্মে জীবনটাকেও তুচ্ছ করে দিয়ে জীবন দেয়া নামক ঘটনার সূত্রপাত ঘটে।
‍
এই পৃথিবীর সব মানুষ আলাদা। আলাদা প্রত্যেকের চিন্তাভাবনা, আলাদা প্রত্যেকের ভালো-মন্দ লাগার বিষয়। যার যার অবস্থান থেকে সে সে চিন্তা করে বেড়ায় সব কিছু। নীল শাড়ি পরা মেয়েটাকে দেখেই যদি আমি ভেবে বসি নীল রঙ মেয়েটার পছন্দের তবে আমি বোকার সাম্রাজ্যে বাস করছি। এমনতো হতে পারে মেয়েটা এই পৃথিবীতে নীল রঙ্গটাকেই সবচেয়ে বেশি ঘৃণা করে আর তাই সেই ঘৃণার চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে ঘৃণার সর্বশেষ কেন্দ্রস্থলটা পরখ করে দেখতে...।
আমার দৃষ্টিকোণ থেকে আমি কেবল আমাকে নিয়েই চিন্তা করতে পারি; কোনক্রমেই অন্য কাউকে নিয়ে না।
‍

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...