সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

চলে যাচ্ছি সব ছেড়ে

___ছেড়ে যাচ্ছি সব কিছু_____ এটাই আমার শেষ লেখা আর হয়ত এভাবে লেখা সম্ভব হবেনা... থাকব না আমি কিন্তু থেকে যাবে আমার লেখা গল্পটাই.... লেখার শক্তি আমার নেই..শেষ শক্তি টুকু জমিয়ে স্মৃতির খাতায় একটা কিছু রেখে যাবো বলে আমি ধন্য..এর পরেও অনেক লেখা দেখা যাবে কিন্তু কোনটিই আমার নয়...বুক ফাটা আর্তনাদে ভেঙ্গে পড়ব আমি কিন্তু স্থিরভাবে বেচে থাকবর আমার অব্যক্ত অনুভূতি গুলোর কিছু অংশ... আজ মনে পড়ল আমার সময় মাত্র ৩ ঘন্টা ৩০ মিনিট! অনেকদিন আগেই জেনেছিলাম আমাকে চলে যেতে হবে...ছেড়ে যেতে হবে সব কিছুর মোহ..কিন্তু মনে রাখতে পারিনি..কখনো ভাবিনি ছেড়ে যেতে হবে অন্তঃ হৃদয়ের স্পর্শিত স্মৃতি...তবুও যেতে হয়।এর নাম যদি নিয়তি হয় তবে কাটানো সময় গুলো কি ছিল মূলভাব মাত্র??? জর্জরিত প্রশ্নে ভরা জীবন নিয়ে ক্লান্ত,শ্রান্ত মনে বিদাই নিচ্ছি এই আমি আর এই আমার নিয়তি...... কত না পরিহাস করেছি,করেছি কত উপহাস..এক একটি প্রান্তরে পেরিয়েছি দুঃখ,সুখের সাত সাগর...ক্লান্তি বয়ে বেরিয়েছি কতো না দিন আর সময়...অবিরত লড়াই করে গেছি...ছিলনা কোনো বিশ্রাম,অবিশ্রান্ত ভাবে দিন গুনেছি, কেননা আমি ফুরিয়ে যেতে চাইনি এভাবে....কিছু হারিয়েছি আর কিছু পে...

যে কথা গুলো এখনো হয়নি বলা...

সেদিন শীতের এক রাতে ফিরছিলাম আমার স্বেচ্ছাবন্দী জীবনে আশ্রয়ে, আমার অলস আশ্রমে- আমার এখনকার নিবাসে । বেরিয়েছিলাম বিকেলে। ফিরতে অনেক রাত। হেঁটে হেঁটেই আসছিলাম। ফেরার সময় এলোমেলো আর অযৌক্তিক কথাগুলো বারবার মনে হচ্ছিলো। যে কথাগুলো কখনোই তোমাকে বলা হয়ে ওঠেনি, সেই কথাগুলো নিজের মন আউড়ে যাচ্ছিল ক্রমাগত। অন্তত আমার কাছে বলা হয়ে থাকলো আমার না বলা কথাগুলো। তোমায় একমনে কতো কথাই না বলে যাচ্ছিলাম। অদ্ভুত এক সময়ে আমদের বসবাস, তাই না ? এখানে আবেগের চেয়ে বাস্তবতার কাঠিন্য যে অনেক বেশী তা আমরা বুঝতে শিখে গিয়েছি। মননের যে কোন অর্থহীন আর পাগলামো এখন সিদ্ধান্তের কাছে মার খেয়ে যায় নিয়ত। যেখানে আমরা এখন টেকসই সব বস্তুর দিকে ঝুঁকছি, সেখানে প্রতিটা পা ফেলার আগে আমাদের দশদিক ভাবতে হচ্ছে। তাই বাস্তবতা, যুক্তি, বিকারহীনতার এই জগতে আমাদের অনূভুতিগুলোকে অনেকটাই আগাছা ভাবতে শিখেছি। যদি কখনোবা মনটা লাগামছাড়া হয়ে উঠতে চায়, সব তথাকথিত সত্যগুলোকে ছুড়ে ফেলতে চায়, তখনো আমরা আবেগকে যুক্তি আর বাস্তবতার ভারে চাপা দিতে শিখেছি। আবেগের মতো অর্থহীন আর মূল্যহীন বিষয় এখন গৌ...

অদৃশ্য হাতছানি

ছায়ারা যেমন ডানা মেলে দিতে থাকে, অদৃশ্য হাতছানি- মন রেখে দিও, পাশে শুয়ে নীরব স্পন্দনে রোদেলা, পিছুটান জন্মেছে বাঁধনে নীল সুতো, মৌণতায় সার বাঁধা মিছিল শেষে, এখানে দাঁড়ালে সূক্ষ বিষাদে, হ্রদ জুড়ে দেখো পানি কালো পানি, রেলিং থেকে টুপ করে এক ফোঁটা, গড়িয়ে পড়ে অঝোরে শূণ্যতা, নেমে এলো যখন ডানা মেলে দিতে...|

আমি যদি তুমি হতাম

আমি যদি তুমি হতাম,,,, বলতো কেমন হয়????? হয়তো হতো অনেক কিছু,,,,, হয়তো কিছুই নয়,,,,,,, আমি যদি তুমি হতাম,,,,, স্বপ্নগুলো উড়িয়ে দিতাম,,,, সুখগুলোকে কুড়িয়ে নিতাম,,,, কষ্ট পেতো ভয়,,,,,,, আমি যদি তুমি হতাম,,,,, কল্পলোকে হারিয়ে যেতাম,,,, নির্জনতা আগলে নিতাম,,,, যেটা আমার নয়,,,,,,!!!!!!!!

সময়ের সাথে পরিবর্তন...

সময় অনেক কিছু পরিবর্তন করে দেয় হয়তো একসময় আপনার উপস্থিতি কারো কাছে স্বপ্নের মতো ছিল আজ তার কাছে বিরক্তিকর ছাড়া আর কিছুই নয় মাঝে মাঝে মনে হয়... সত্যি কেউ কারো নয়,, সময়ের প্রয়োজনে জীবনে কেউ আসে,, আবার সময়ের প্রয়োজনে জীবন থেকে হারিয়ে যায়,, বাস্তব আসলে অনেক বেশি ভয়ংকর,, আর আবেগ খুব খারাপ

ভালোবাসার মানে..

ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো কাছে হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয়না! হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে।।

ছ্যাকা খাওয়ার পড়

আপনি ছ্যাকা খেয়ে কষ্টে আছেন? : খুবকষ্ট হয় আপনার? : মরে যেতে ইচ্ছে করে? : নেশা করেন? : লেখা পড়া ছেড়ে দিয়েছেন? : মন খারাপ করে থাকেন? : আপনি আপনার জীবনটা নিয়ে খুব বোরিং? : খুব হতাশাগ্রস্থ আপনি? : জীবনটিকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন? : আপনার উত্তর যদি হ্যাঁ হয়, : তবে আপনাকে বলছি। . .. ... .... ........... তুই ছেলেই হও আর মেয়েই হও.............. : থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবো । : কি পাইছিস কি? : জীবনটাকে দু টাকার নোট ভেবেছিস? : তুই কি জানিস , : তুই কতটা প্রিয় তোর বাবার কাছে? : তুই কি জানিস তুই তোর মায়ের কাছে সাত রাজার ধন? : তুই কি জানিস একটি সন্তান জন্ম হওয়ার জন্য, মাকে কতটা ব্যাথা সহ্য করতে হয়? : তুই কি জানিস তোর মা তোকে দশ মাস, দশ দিন গর্ভে ধারণ করে রেখেছিলো? : কে না কে তোকে ছেড়ে গেছে, : তাতে তুই কষ্ট পাবি? : এত মূল্যবান একটা জীবন নষ্ট করবি? : কেনো তুই এত অবুঝ? : যে গেছে তো গেছে। : ও গেছে আরেকজন আসবে। : এত ভাবিস কেনো? তুই কি আর লাইলী-মজনু শিরি- ফরহাদের যুগে জন্ম নিয়েছিস? : তুই ডিজিটাল যুগে এসে যদি এত বো...