সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

লোকাল বাস

চট্টগ্রাম অক্সিজেনের মোড় থেকে
খালি ফটিকছড়ি অথবা রাউজানের
পাবলিক বাসে উঠানোর সময়
কন্টাকদার এমন ভাব করে যেনো
বলতে চাচ্ছে, উঠতে কষ্ট হচ্ছে বুঝি !
আপনি বললে একটু কোলে করে উঠিয়ে
দিবো ? উঠেন ভাইজান ! আর
বিশ্ববিদ্যালয় দুই নং গেইট নামার
সময় উল্টো আমি বলি ভাই একটু
আস্তে নামিয়ে দিয়েন সে উল্টো
যেনো ধাক্কা দিয়ে পিছন থেকে
বলছে বাম পা দিয়ে দৌড়ে নামেন !
.
কারণ এখন তার আমাকে আর প্রয়োজন
নেই
.
হালার পুরো দুনিয়াটা এমন ! সত্যি
এমন ! প্রয়োজন শেষে তুই কোন হালার
পো হালারে !
.
শুনেছি তুরস্কের প্রেসিডেন্ট সিংহ
পুরুষ এরোদোগান লোকাল বাসে চড়ে
সিট না পেলে দাঁড়িয়ে অফিসে
যেতো !
.
আমাদের যোগাযোগমন্ত্রী ওবায়দুল
কাদের সাহেবও মাঝে মাঝে
পাবলিক বাসে চড়ে অফিসে যেতে
দেখি
.
ইরানের সাবেক প্রেসিডেন্ট
আহমাদিনেজাদ পাবলিক বাসের
হাতল ধরে ঝুলে আর এক হাতে খাবার
পুটলি নিয়ে বর্তমান কর্মস্থলে ক্লাশ
নিতে যান নিয়মিত
.
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী
ডেবিট ক্যামেরুনও পাবলিক বাসে
যাতায়ত করেন
.
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক
রোটও সাধারণত বাইসাইকেল
চালিয়ে অফিসে গেলেও তা না
চালালে বাসে যেতেন
.
উরুগুয়ের প্রেসিডেন্ট জোসে
মুজিকাও পাবলিক হাসপাতালে
লাইন ধরা থেকে শুরু করে বাসেও
চড়তেন নিয়মিত
.
আমার মনে হয় পাবলিক বাসে
দুনিয়ার সবচেয়ে কঠিন শিক্ষাটি
পাওয়া যায়
.
যেমন পৃথিবী একটি লোকাল বাসের
মতো আপনি উঠলেন, কিছুদিন সময়
কাটালেন তারপর নেমে গেলেন !
বাসটি চলে গেলো
.
কোন কিছুই আমার আপনার জন্য থেমে
থাকবে না !
.
একবার লোকাল বাসে পছন্ড ভীড়ে
মধ্যে একজনের মানিব্যাগ চিনতাই
হয়েছে ! তো সে কান্নাজড়িত কন্ঠে
বলছে, ভাইরে কে মানিব্যাগ
নিয়েছো নাও কিন্তু বিশ টাকা
দিয়ে দাও ভাড়া দিমু ! তা শুনে
পকেটমারের মায়া হলো তো তার
হাতে বিশ টাকা দিয়ে লাফ দিয়ে
টুপ করে নেমে গেলো তারপর
পকেটমার মানিব্যাগ খুলে দেখে এক
টাকাও নেই !
.
সুতরাং ভালো খারাপ সবার জন্যই
লোকাল বাস একটি পাঠশালা
.
চ্যাকা খাওয়া প্রেমিক
প্রেমিকারাও লোকাল বাস থেকে
শিক্ষা নিতে পারে যেমন জীবন
লোকাল বাসের মতো সব স্টপিজে
থামবে সেখান থেকে কেউ উঠবে
কেউ নেমে যাবে সো ব্যাপার না
খেলা হপে
.
লোকাল বাসের একটি কথোপকথন
দিয়ে শেষ করবো, এক লোক লোকাল
বাসে সিগারেট ধরালেন তো
পাশের লোক লাল কালীতে লেখা
'ধূমপান নিষধ' কথাটি দেখালেন
তারপর ধূমপানকারী নীল কালীতে
লেখা 'আপনার অভিযোগ চালককে
বলুন' দিকে ইঙ্গিত দিলো অতপর
চালককে বলতে গেলে চালক ইঙ্গিত
দিয়ে আরেকটি লেখা দেখালেন,
'গাড়ি চলা অবস্থায় চালকের সাথে
কথা বলা নিষেধ !' লও ঠ্যালা !
-Abdur Rob Sharif

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...