সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ডিপ্রেশন

আপনার পরিচিত এমন একজন প্রিয় মানুষের চেহারা কল্পনা করুন যে কিনা সব সময় হাসিমুখ থাকে।
মজা করতে করতে যার দিন কাটে।
সিরিয়াস বিষয়গুলোতেও যার দুষ্টামি আর ফাইজলামির সীমা ছাড়িয়ে যায়।
কি পেরেছেন? না হয়তো সেটা আপনি নিজেই।
এবার ধরুন হঠাৎ কিছুদিন যাবৎ আপনি চুপ হয়ে গেলেন, কথা কম বলেন, বাইরে কম যান, স্বাস্থও খারাপ হয়ে যাচ্ছে আর সবার থেকে কেমন জানি একটু দূর দূর থাকেন নিজের অজান্তেই।
বদলে যাওয়াটা আপনি নিজেও অনুভব করছেন...
তখনি আপনার দেখা মিলবে দু'ধরণের মানুষের।
একদল "কেনো?" এর কারণ খোজে বেড়াবে আর অন্যদল "বদলে যাচ্ছো!" বলে আরো দূরে ঠেলে দিবে।
কিন্তু আপনি কারো কথাই কানে নিচ্ছেন না। কারণ অশান্তিতে আপনি স্বার্থপর হয়ে উঠেছেন। আপনি সুখের খোজে স্বার্থপর হয়ে গেছেন। কবে অশান্তি থেকে মুক্তি মিলবে সে বিষয়ই আপনার কাছে মূখ্য তখন।
আপনি কি সুস্থ? না...
দীর্ঘদিন যাবৎ মস্তিষ্ক আপনাকে নির্যাতন করে আসছে।
তারপর সে প্রভাবে আপনার শরীরও আপনাকে নির্যাতন করতে শুরু করছে। 
তারপরো আপনার ঐ হাসি খুশি চেহারাটার জন্য কেউ আপনাকে অসুস্থ বলে গুনবে না! আপনি বদলে গেছেন বলে গুনবে।
আপনি ঠিক মতো ঘুমাতে পারছেন না,
ঠিক মতো খেতে পাচ্ছেন না। কিছুই ভালো লাগেনা আশেপাশের। কিন্তু তখনই খারাপ লাগার পরিমাণ বেড়ে যায় যখন জানেন যে আপনি নিজের কাছেই শুধু অসুস্থ, এ ভেবে আরো বেশি অসুস্থ হচ্ছেন। তখন আপনার অনুভূতিটা কেমন হবে?
খুব একটা স্বাভাবিক থাকতে পারবেন?
প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম অনুভূতি বা সময় কয়েকবার আসে। সবাই সেসবকে কাটিয়েও উঠে।
কিন্তু কেউ বেশি সময় নেয় ঠিক হতে আর কেউ কম।
কিন্তু এই খারাপ সময়টা আপনার আশেপাশের অনেক মানুষের চেহারা দেখিয়ে দিবে।
তাদের ব্যাবহারও চিনিয়ে দিবে।
আপনার সাথে ঐ সময় কে কে ছিল কে কেমন ব্যাবহার করছিলো সেসব সামনের জীবনে সবসময় মনে রাখতে সাহায্য করবে।
ধন্যবাদ তোমাকে "ডিপ্রেশন" নামক অনুভূতি।
তোমার জন্যই আজ মানুষ চিনতে শিখে গেছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...