সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অর্থহীন অভিব্যাক্তি

দাবানলটা তো নিভে গেছে বহু
কাল পূর্বেই, তবু শুকনো ছাইয়ে
মাখামাখি আকাশ-বাতাস-নদী-
পাহাড়-জনপদ। মাঝে মাঝে মনে
হয় গোটা জগতটাই হয়ত দাঁড়িয়ে
আছে বিকলাঙ্গ ছাইয়ের স্তুপের
উপরে..বুড়োহাবড়া এই আমি তবুও
বসে আছি প্রলয়ের অপেক্ষায়,
মানচিত্র বদলে দেয়ার মত কোন
একটা প্রলয়ংকরী দুর্যোগের
আশায়...জানি একদিন ঠিকই
আসবে সেই কাঙ্খিত দুর্যোগ-
উড়িয়ে নেবে ব্রহ্মাণ্ডের যত
শুকনো ছাই, ভাসিয়ে নেবে
সূক্ষ্মতম ধূলিকণাটিকেও...হয়তো
আমিও ভেসে যাব; হারিয়ে যাব;
দপ করে নিভে যাব তার আগমনী
ঝাপটাতেই। অথবা, টিকে থাকব;
যুগাবধি মহাপ্রলয়ের ক্রোধে
ভাসা-ডোবা শেষে হয়ত
নিজেকে খুঁজে পাব কোন এক নতুন
ঠিকানায়; নতুন কোন যুগে; সময়ের
উল্টো পিঠের কোন এক বেনামী
গ্রহে।।
বাস্তবতা  হয়তো সেদিনও মূক-
বধির আর অন্ধই থেকে যাবেন।
মানুষগুলো হয়তো সেদিনও আচ্ছন্ন
থাকবে ভোগের নেশায়; লাল-
নীল-সাদা মুখোশের আড়ালে
বসে তারা জন্ম দেবে সমাজ-
সভ্যতা-সংস্কৃতি। আপেক্ষিক
শ্রেষ্টত্বের মোহে হয়তো তারাই
আবার দিনে-দুপুরে ধর্ষণ করবে
মানবতাকে, নিজেদের থেকে
নিজেদেরকে আলাদা
করবে জাত-কুল-ধর্ম-বর্ণ-গো­
ষ্ঠীতে বিভক্ত হয়ে।
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ.... .ধন্যবাদ
অর্ধজন্ম ধরে অতৃপ্তি- অপূর্ণতা
আর প্রতিকূলতায় ভিজিয়ে
রাখার জন্যে; বাস্তবতার আগুনে
পুড়ে পুড়ে নিজেকে বোঝার
সুযোগ দানের জন্যে; সব কিছুর
উর্ধ্বে দাঁড়িয়ে সুখী মানুষের মত
হাসতে শেখানোর জন্যে....তাই
নিঃসন্দেহে বলতে পারি
ভবিষ্যতের কথা..আগামী সহস্র তম
দিবসেও আমি থাকব ঠিক
আজকের মতোই; ভাববও ঠিক
আজকেরই মতো করেই। নিজেকে
খোঁজার ছলে সেদিনও আমি ভ্রষ্ট
হব- নষ্ট ছেলে হওয়ার জন্যে খুঁজে
নিব এই পরিচিত
শহরকেই...পরিবার, পরিচয় আর
প্রিয়মুখের পিছুটান থেকে মুক্ত
অসামাজিক এই আমি হয়তো
সেদিনও নির্বাসনকেই বেছে
নেব; স্বরচিত অন্ধকারের মাঝে
সেদিনও আমি পথ খুঁজে নেব আপন
আলোয়......(অসমাপ্ত)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...