সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তুমি রঞ্জিত রক্তধারা আমার পতাকা

তুমি রঞ্জিত রক্তধারা আমার পতাকায়।
আছো রিফাত শরিফ, বিশ্বজিৎ এর ভিডিও তামাশায়।
তুমি “সাগর-রুনি”র মেঘের কাছে বিচার নামের প্রহসন।
তুমি তনু,নুসরাত,মিতুর জীবনে হাইস্যকর প্রশাসন।
তুমি মা হারা তুবার, জুস নিয়ে ফেরার মিথ্যে আশ্বাস,
তুমি উন্নয়নের টিনের চশমায় রডের বদলে বাঁশ।
তুমি কোটা সংস্কার, ছাত্র বিপ্লবে জালিমের হাতুড়ি।
.
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছো তুমি মাগো, শুধু তাই ভালোবাসি।
আমার প্রানের বাংলা আমি তোমায় ভালোবাসি,
প্রানের প্রিয় মা তোকে ঘৃণার ছলেও ভালোবাসি।
.
তুমি ব্লেডে কাটা শিশু পূজার রক্তাক্ত সে যৌনী,
তুমি বিচারের আশায় অতৃপ্ত আত্মার ঝুলন্ত ফেলানি।
তুমি কুসংস্কারের ছড়ানো গুজব পদ্মাসেতুর মাথা,
তুমি ধর্ষিতা পিতা ‘হজরত আলী’র দেহ রেললাইনে পাতা।
তুমি নুর হোসেনের সাত খুনের মিথ্যে আশ্বাস।
তুমি স্বাধীন বাংলার টিভি চ্যানেলে, বাতাবী লেবুর চাষ।
তুমি বিরিয়ানি খোরের আন্দোলনে দাও ফাঁসির আদেশ।
তুমি দেশদ্রোহী প্রিয়া সাহাদের ছিঁড়তে পারোনা কেশ।।
.
আমার সোনার বাংলা,তবু তোমায় ভালোবাসি।
জন্ম দিয়েছো তুমি মাগো,শুধু তাই ভালোবাসি।
আমার প্রাণের বাংলা,আমি তোমায় ভালোবাসি,
প্রাণের প্রিয় মা তোকে,ঘৃণার ছলেও ভালোবাসি।
.
তুমি নিন্দিত রক্তমাখা হে আমার পতাকা।
তুমি সত্যবাদীর নির্ঘুম রাত, ফের গুম হওয়ার শংকা।
তুমি মায়ের পেটে থাকা নিরাপরাধ শিশুর গায়ে গুলি।
চাকরি আশে ঢাকা আসা ছেলেকে মেরে, শুনাও জঙ্গি বুলি।
তুমি দাদাদের জলে বন্যায় ভেসে করো হাহাকার,
তুমি সীমান্ত শহীদদের কলিজা মাড়িয়ে দাও ইলিশ উপহার।
তুমি দুর্নীতিবাজের চিৎকার করা উন্নয়নের মিছে বানী,
প্রাণের প্রিয় মা জানিস??শুধু কবিতায় তুই রাণী।
.
আমার সোনার বাংলা তবু তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি,
তুই আমার সেই “রানী” মা, তাই তোকে ভালোবাসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...