আবারো ডিপ্রশন

হাসতে হাসতে মন খারাপ হয়ে যাওয়া, হুট করেই আনমনা হওয়া, হীনমন্যতায় ভোগা, ইচ্ছার বিরুদ্ধে কোন ডিশিসন নেওয়ার আরেক নাম ডিপ্রেশন।
.
আমদের আশেপাশে কারো না কারোর মাঝে ডিপ্রেশন নামের একটা ভয়ানক রোগের বাসা লেগেই থাকে। কেউ প্রেমে, কেউ লাইফ নিয়ে, কেউবা পরিবার নিয়ে আর কেউ অকারণে,,,,, ডিপ্রেশন একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়।
.
ডিপ্রেশনে ভোগা মানুষ গুলোর ভেতর সবসময় একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে। সবকিছু আছে তবু যেন কিছু নাই তাদের। তারা একটা ভয়ের মাঝে থাকে। এই বুঝি হারলাম, এই বুঝি সব শেষ হয়ে গেল, এই বুঝি মরে গেলাম টাইপের অবস্থা যাকে বলে।কারো কারো ডিপ্রেশনের মাত্রা এতই বেশী থাকে যে সে হুট করে 'সুইসাইড' করার মত স্বীদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করেনা।
.
ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা 'self motivation'..
ডিপ্রেশন ভুক্তভোগীদের জন্যে বিভিন্ন মোটিভেশন মুলক গল্প ও সফল ব্যক্তিদের জীবনী পড়া আর কাছের মানুষদের অনুপ্রেরণা ও একটু সাহস সবচেয়ে ফলদায়ক। সবসময় তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করা। আমাদের একটু সাহস ও অনুপ্রেরণা পেয়ে ডিপ্রেশন ভোগী মানুষ গুলো আবার নতুন জীবন ফিরে পাবে।
.
আমাদের চারপাশে অনেক মানুষ আছে,যারা ডিপ্রেশনে আক্রান্ত, যাদের মুখে সারাক্ষণ কারনে অকারনে হাসি লেগেই থাকে।
আমরা তাদের নিয়ে হাসি-ঠাট্টা ও মজা করি, এবং কি তারা সত্যিকার ভাবে হাসে কি না, এটাও কোনোদিন জানতে চাই না।
.
আপনি কি পারেন না, তাদেরকে ঠাট্টা না করে তাদের না বলা কথা গুলা শুনতে?
মানুষকে বুঝতে শিখুন,,, ডিপ্রেশন ভোগীদের উৎসা দিয়ে তাদের পাশে থাকুন। মনে রাখুন এক মাঘে শীত যায় না,, আর মানুষের জীবনও সবসময় একরকম যায় না। আপনি সুস্হ বলে সবাই কিন্তু সুস্হ এমন কিন্তু না বুঝলেন??

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

Tumi chaile piran khan Ft. Jony