সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শিরোনামহীন সম্পর্কগুলো..

কিছু সম্পর্ক থাকে যাদের কোন নাম
হয়না..
রক্তের সম্পর্ক নয়, বন্ধুত্ব নয় আবার
ভালবাসাও নয়.. পরিচিত নয় আবার
অপরিচিতও নয়.. খুব গুরুত্বপূর্ণ নয়
আবার গুরুত্বহীনও নয়..
এই সম্পর্কের মানুষগুলোকে অনেকটা
আপন মনে হয়.. কাছের মানুষগুলোকে
আপনি অনেক সময়ই আপনার ভেতরের
কথা গুলো বলতে পারবেন না.. কিন্তু
নামহীন সম্পর্কের এই মানুষগুলোকে
আপনি খুব সহজে আপনার কথাগুলো
বলে দিতে পারবেন, আপনি যা খুশি
বলতে পারেন.. অনেক সময় এমনটাও
হয়, তার চেয়ে ভাল আপনাকে কেউ
বুঝবে না, কেউ গাইড করবে না, কেউ
উপদেশ দেবে না, তার চেয়ে বেশি
কেউ টেক কেয়ারও করবে না..
কিন্তু এই সম্পর্কের সমস্যা আছে..
এত কিছুর পরেও আবার সমস্যা ?
সাংঘাতিক কথাবার্তা !
এই সম্পর্কের সমস্যা কী জানেন ?
সমস্যা হচ্ছে কোন দিন, কোন
সিচুয়েশনে এই সম্পর্কের কোন একটা
নাম দিয়ে দিলে বা দিতে গেলে
সেখানে কিছু নীতিমালা চলে
আসে, কিছু বাধ্যগতা চলে আসে, কিছু
শর্ত চলে আসে, মতের মিল-অমিল
চলে আসে, ভাল লাগা-নালাগার
বিষয়-বস্তুগুলো ফ্যাক্ট হয়ে দাঁড়ায়..
এটা চিরন্তন সত্য কথা 'যেখানে
থাকে শর্ত বা নীতিমালা সেখানে
থাকে তা ভাঙ্গার প্রবনতা' আর
তাইতো কিছুদিন যেতে না যেতেই
সেখান থেকেই শুরু হয় দহন তারপর
যন্ত্রনা, সে যেন এক সীমাহীন
যন্ত্রনা.. এমত অবস্থায় না পারে
সম্পর্কটা ভাঙ্গতে, না পারে অসহ্য
যন্ত্রনা হজম করতে.. শুধু পারে অতি
নীরবে চোখের পানি ঝড়াতে, পারে
বুক ফাটা আর্তনাদগুলোকে বালিশ
চাপায় নিঃপ্রাণ করে দিতে..
আর এভাবেই খুড়িয়ে খুড়িয়ে
সারাজীবন চলতে থাকে
শিরোনামহীন সম্পর্কগুলো !!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

ভাইয়া চল না আজ রাসেল ভাইদের কলেজ থেকে ঘুড়ে আসি,,,,, কেন?? কোন অনুষ্ঠান আছে?? হ্যাঁ,, ভাইয়া,, ঠিক আছে তুই যখন বের হবি তখন আমাকে সাথে নিয়ে যাস,,,,, অনেক দিন পর কোন অনুষ্ঠানে যোগ দিচ্ছি...

Tumi chaile piran khan Ft. Jony

Tumi chaile piran khan Ft. Jony Lyric Published : Tafsin ahmed Evan Lyric: তুমি চাইলেই ঠিকি পারতে, ছায়া হয়ে পাশে থাকতে, তুমি পাগল এ আমি টাকে, বুকে জড়িয়ে রাখতে। তুমি চাইলে ঠিকি পারতে, ভালবাসা টুকু বাচিয়ে রাখতে, শত রঙে সাজিয়ে তাকে, আমায় ...

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

০৫-০৭-২০১০ মেয়েটির নাম রিহা,সাদিয়া রিহা। বয়সে আমার বছর তিনেক ছোট হবে। ছোট মেয়েদের উপর ক্রাশ খাওয়ার মত এত বড় বিড়ম্বনা আর নেই। যেই মেয়েটি ভাইয়া ভাইয়া বলে গলা ফাটায় তাকে কখনো ভালোবাসার কথা বলা যায়? তাকে ভালোবাসাটাও তো অন্যায়। আর আমি সে অন্যায়ই করেছিলাম। আজকে সেই গল্পই বলছি। ভালো লাগতো খুব ওকে কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় নি পাছে ওর মনে একটা বিরূপ ধারনা জমে এই ভেবে যে যাকে বড় ভাইয়া বলে ভাবলাম এতদিন আজ সে ও ভালোবাসার কথা বলছে!!! তাই আর কখনো বলা হয়নি ভালোবাসার কথা। ওর সাথে প্রতিদিন দেখা হতো। আমি রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকতাম,ও কলেজে যেত। কিংবা আমি যখন বিকেলে বাসার সামনের গলিতে ক্রিকেট খেলতাম,ও কোচিং থেকে ফিরতো। যতবার দেখা হতো ততবারই কথা হতো। ও নিজে থেকেই বলতো। এই যেমন "কি ভাইয়া, আজকে কি হাফ সেঞ্চুরি হবে?" অথবা "রেড টি শার্টে তো আপনাকে দারূণ লাগে ভাইয়া।" আমি ও হেসে উত্তর দিতাম। মাঝেমাঝে মজা করতাম,এই যেমন, "কি প্রতিদিনই কি তোমার কোচিং থাকে? নাকি কারো সাথে দেখা করতে যাও।" ভালো একটা সম্পর্কই ছিল বলা চল...