ব্যর্থ হৃদয়

একদিন হঠাৎ একটা কৃষ্ণকায় হরিণ এলো
তখন আমি শূন্য খাটে বিবর্ণ পাতার গল্প লিখছি
ছোট্ট টেবিলের কর্নারে ডিজিটাল ঘড়িটার দিকে চোখ পড়তেই
দেখি মধ্য নিশি পেরিয়ে ভোরের উপক্রম!
চোরের মতো আশ-পাশ দিয়ে হাঁটে হরিণ
আর বলে স্বপ্ন চাই, আমার সেই কিশোরবেলার স্বপ্ন !
একি অবাক কান্ড !
যে ফুল ঝরে যায় তা কি আর কোনোদিন ফোটে?
আমি তো ভয়ে শিউরে উঠি, কেঁপে কেঁপে উঠে দিল
নিয়তি কি কখনো খন্ডানো যায় ? নাকি হারানো স্বপ্ন ফেরত দেয়া যায় ?
অন্তরীণে আমার কবিতারাও কেঁদে ওঠে আফসোস করে
আর চিৎ কারবলে না, না, এ তো ব্যর্থ হৃদয়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

Tumi chaile piran khan Ft. Jony